আন্তর্জাতিক ও দেশব্যাপী ট্যুর এবং ট্রাভেল সেবা

মোঃ নাঈম হোসাইন মৃধার কথা

গন্ধম ট্যুর গ্রুপের পেছনের গল্প, উদ্দেশ্য ও ভ্রমণ দর্শন।

আমি নাঈম মৃধা—দিনশেষে একজন পথিক

ভ্রমণ আমার নেশা। পিচঢালা পথ আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। বাংলাদেশের মেঠোপথে একতারা হাতে একজন বাউল গান করতে করতে ঘুরে বেড়াচ্ছেন—এমন দৃশ্যের কল্পনাও আমাকে ভীষণভাবে আন্দোলিত করে।

আমি প্রতিদিন অনেক মানুষের সঙ্গে মিশতে এবং তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে আগ্রহী। ভ্রমণের প্রতি এই ভালোবাসা ও নেশাকেই আমি পেশা হিসেবে গ্রহণ করেছি। এই পেশাটিও আমার কাছে একটি শখের মতো এবং আমাদের কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে।

আমাদের প্রতিষ্ঠান “গন্ধম ট্যুর গ্রুপ”-এর মাধ্যমে পরিচিত কিংবা অপরিচিত—সবাই যেন আমাদের সঙ্গে বাংলাদেশের সৌন্দর্য ঘুরে দেখতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাজেটের মধ্যে মানসম্মত ট্যুর আয়োজন করতে, যাতে অল্প খরচে বেশি জায়গা ঘুরে দেখা যায়।

অন্যান্য প্রতিষ্ঠিত বাণিজ্যিক ট্যুর গ্রুপের নির্দিষ্ট পরিচালন ব্যয় ও প্রফিট মার্জিন থাকা স্বাভাবিক। তবে আমরা শুধু এই ব্যবসার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল নই। তাই সীমিত লাভে, এমনকি কিছু ক্ষেত্রে লাভ ছাড়াও একটি সুন্দর ও স্মরণীয় ভ্রমণ আয়োজন করতে পারলে আমরা সন্তুষ্ট।

আমরা বিশ্বাস করি, গন্ধম ট্যুর গ্রুপের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে অনেক মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে।

আমাদের মাঝে অনেকেই পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যেতে চান। কিন্তু দুর্গম পথ, অপরিচিত স্থান, থাকা-খাওয়া, পরিবহন ও সম্ভাব্য খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেক সময় তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়িত হয় না। আমরা চাই, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, প্রয়োজনীয় পরামর্শ নিন, বিস্তারিত তথ্য জানুন এবং নিশ্চিন্তে ভ্রমণে বেরিয়ে পড়ুন।

বাংলাদেশের যেকোনো অঞ্চলে ট্যুর সংক্রান্ত প্রাথমিক তথ্য ও পরামর্শের জন্য কোনো ধরনের ফি ছাড়াই আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি আমাদের Facebook Page, YouTube Channel এবং Website-এ বিভিন্ন গন্তব্য, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। আমাদের লক্ষ্য, দেশের এই সৌন্দর্য সবাই যেন নিজের চোখে দেখতে পারেন। দেশ ও দেশের মানুষের জীবনযাত্রাকে কাছ থেকে দেখে আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক আরও দৃঢ় হোক।

ছোট কিংবা বড় Group Tour, Family Tour, Picnic, Corporate Tour, Couple Tour, Honeymoon Tour অথবা Customized Tour আয়োজন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

মোঃ নাঈম হোসাইন মৃধাপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালকGandham Tour Group